নগরে এস ড্রাইভ অভিযানে গ্রেপ্তার ৪২, ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

নগরীতে ‘এস ড্রাইভ’ অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত নগরীর কোতোয়ালীসহ ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী রয়েছেন ২২ জন, চাঁদাবাজ ২ জন, মাদক ব্যবসায়ী ৩ জন, জুয়াড়ি ৬ জন ও কিশোর গ্যাংয়ের সদস্য আছেন ৯ জন।

নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধমামলার ৬৭ নম্বর আসামিকে আটক করে ছেড়ে দিলেন শিক্ষার্থীরা