নগরীতে মাদক, ছিনতাই, চাঁদাবাজ, জুয়াড়ি ও কিশোর গ্যাং প্রতিরোধে ‘এস ড্রাইভ’ অভিযানে আরও ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৪৯০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গতকাল নগরীর কোতোয়ালীসহ ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী রয়েছেন ১৯ জন, চাঁদাবাজ ১ জন, মাদক কারবারি ২ জন, জুয়াড়ি ২ জন ও কিশোর গ্যাংয়ের সদস্য আছে ৪ জন। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।












