নগরীতে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ১০ জুয়াড়ি আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল সোমবার থানা সূত্রে নিশ্চিত করা হয়, ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, সিএমপির পাঁচলাইশ মডেল থানার এসআই দীপক দেওয়ান, এসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন গ্রিনভ্যালী আবাসিকের মুখে জনৈক ফারুকের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ মডেল থানার নন এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের অনিয়ম বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান ইউজিসির
পরবর্তী নিবন্ধকুমিরায় ৪৭০ মৎস্যজীবী পরিবারে ১৯ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ