নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আজাদী অনলাইন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুন্নবী ও মো. সাইফুল ইসলাম নামে ২ মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী থানা পু‌লিশ।

বুধবার (৬ মার্চ) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, গতকাল নগরীর কোতোয়ালী থানাধীন ব্রীজঘাটা এলাকা থে‌কে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন ব্রীজঘাট রহমান সওদাগরের ডাবের দোকানের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুন্নবী ও মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ও‌সি ওবায়দুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা শেষে বাবার সাথে দুপুরের ভাত খাওয়া হলো না সাতকানিয়ার তাসমিনের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার