কঠিন পরিস্থিতিতেও নিজেকে ঠিক রেখে এগিয়ে চলার নামই জীবন, দীর্ঘ পথচলা পাড়ি দিতে হলে যেকোনো সময় থমকে গেলে বা ভেঙে পড়লে চলবে না। অধম্য ইচ্ছা আর মন ভরা সাহস ও মনোবল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। কঠিনকে সহজ করে নিয়ে নিজেকে সর্বময় মুহূর্তে চিন্তামুক্ত রেখে জীবন–যাপন করতে হবে। নতুবা জীবন নামক রেলগাড়িটা হবে কঠিন ও বিষাদময়। আর তাই যদি না হয়ে থাকে জীবনে আসবে না কোনো সফলতা, থাকবে না কোনো সার্থকতা। পথ চলাতে সবকিছুই নিজের মতো হবে না। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে জীবনটাই আমার, আমাকেই সাজিয়ে নিতে হবে সবকিছু, নিজের মতো না হলেও মনের মত করে গড়ে নিতে হবে। আর সর্বদা ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ সবকিছুই যেন সহজ করে দেয় ও সফল করে দেয়।












