ধুলাবালিমুক্ত ও বাসযোগ্য চট্টগ্রাম চাই

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

চলছে বসন্তকাল, যা ঋতুরাজ নামে পরিচিত। চারদিকে বইছে ফাল্গুনের মৃদু হাওয়া। কিন্তু সবুজে ঘেরা আমাদের প্রিয় চট্টগ্রাম শহরের বাসিন্দারা সেই বসন্তের আমেজ অনুভব করতে পারছে না। কারণ, সবুজে ঘেরা এই শহরের বিভিন্ন স্থানে চলমান রাস্তা খননের ফলে প্রতিনিয়ত ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো নগরী। উড়ছে ধুলাবালি, দূষিত হচ্ছে পরিবেশ এবং অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। শহরের বিভিন্ন স্থানে একযোগে রাস্তা খননের কাজ চললেও দ্রুত মেরামতের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, চুল পড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মতো জটিল সমস্যাও দেখা দিচ্ছে।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে চট্টগ্রামকে ধুলাবালিমুক্ত ও বাসযোগ্য করে তুলুন। সবুজ সমারোহে ঘেরা শান্তির নগরীতে আমরা সবাই সুস্থভাবে বসবাস করতে চাই।

সৈয়দা নাজিফা আক্তার

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমদনমোহন তর্কালঙ্কার : কবি ও সমাজসংস্কারক
পরবর্তী নিবন্ধমা