ধানের শীষ স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক

শুলকবহর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগে শাহেদ

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, দেশ আজ এক গভীর সংকটময় সময় পার করছে। ন্যায় বিচার, ভোটাধিকার ও গণতন্ত্র আজ প্রশ্নের মুখে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বিগত ১৭ বছর পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভোটের নামে জাতির সাথে তামাশা করেছে। তিনি গতকাল চট্টগ্রাম১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান তূর্য’র সমর্থনে যুবদলের উদ্যোগে শুলকবহর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সাবেক সহসম্পাদক হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, হাবিবউল্লাহ খান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, রাসেল আকাশ, শহিদুল ইসলাম কুট্টি, গিয়াস উদ্দিন, মঈনুদ্দীন চৌধুরী শাকিল, জাবেদ হোসেন, সাদেক আহমদ, আলাউদ্দিন, আমজাদ হোসেন, হাসান তোফা, সালাহ উদ্দিন, সোলাইমান হোসেন মনা, জাবেদ হোসেন, সালেহ আহাম্মদ খোকন, সত্যজিৎ বড়ুয়ার রুপু, রাসেল আহমদ, মহিউদ্দিন গাজী, মোহাম্মদ আকবর, জাবেদ, শাহজাহান, মোহাম্মদ আনোয়ার, আসলাম হোসেন, সানি আহম্মদ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ মামুন, জসিম উদ্দিন, মোঃ সায়েদ, মোঃ রুবেল, সেলিম, ফোরকান, জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির খসরুর সমর্থনে সম্মিলিত নাগরিক সমাজের গণসংযোগ
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পতেঙ্গা ৪০ ও ৪১ নং ওয়ার্ড শাখার অভিষেক