ধানের শীষের পক্ষে পতেঙ্গা সৈকতে জাগরণ ভ্যানের প্রচারণা

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

পতেঙ্গা সমুদ্র সৈকতে গতকাল এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে ‘জাগরণ ভ্যান’। চট্টগ্রাম১১ আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী বার্তা সাধারণ মানুষ ও পর্যটকদের মাঝে পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পুরো ইভেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াত এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মিঠু তালুকদার। অনিক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি ছাত্রদল নেত্রী আফরা আনান খানম। প্রচারণা চলাকালীন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসনিক দক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি
পরবর্তী নিবন্ধজনগণ ন্যায়বিচার ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করে