ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

পাঁচলাইশে পথসভায় এরশাদ উল্লাহ

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের পর ১৬ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না। তিনি অভিযোগ করেন একটি দল নিশ্চিত পরাজয় জেনে বিএনপি কর্মীদের প্রলোভনে ফেলার ফাঁদ এঁটেছে। যাতে রায় তাদের পক্ষে যায়। তিনি নেতাকর্মীদের অতীতের মতো দলের প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। এরশাদ উল্লাহ আরো বলেন, নির্বাচিত হলে সিটি মেয়রকে সাথে নিয়ে এলাকার জলাবদ্ধতা নিরসনসহ রাস্তাঘাট, মসজিদ, মন্দিরের উন্নয়নে কাজ করে যাবো।

তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। তিনি গতকাল সোমবার পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন। পাঁচলাইশ ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম আইয়ুব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের জসিম, সদস্য সচিব মো. ইউসুফ, শাহজাহান চৌধুরী, শামসুল আলম, মো. ইসমাইল, আফরোজা বেগম বিথী, মো. আবদুর রহিম, মো. ইলিয়াছ, আবুল কালাম আবু, খোরশেদ, ইসমাইল বালি, আবদুল হালিম, হাছান, মাহবুব, আতিক, রুবেল প্রমুখ। এসম তিনি আতুরার ডিপো জনতা ব্যাংক চত্বর, জাহানপুর, কামরাবাদ বনানী হাউজিং, মুরাদনগর, হাজীপাড়া, বানিয়াপাড়া বারিক শাহ মাজার, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ, নয়াহাট, নজরা পুকুরপাড়, ভোলাগঞ্জ, চালিতাতলী, দারোগাবাড়ী, ফকিরাবাদ ভক্তপুর, পশ্চিম শহীদনগর, আরবান প্রাইমারি হাউজিং, তৈয়বিয়া হাউজিং সোসাইটি, পাঠানপুর, অক্সিজেন মোড়ে পৃথক পথসভা ও গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউটে এমএলওপি ব্যাচের ওরিয়েন্টেশন