ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে

বহদ্দারহাট চত্বরে নির্বাচনী সভায় এরশাদ উল্লাহ

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক্ব এরশাদ উল্লাহ বলেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি রাজনৈতিক দল দিশেহারা হয়ে পড়েছে। তারা ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করতে পারে বলে শোনা যাচ্ছে। ইলেকশান ইঞ্জিনিয়ারিং হলে নেতাকর্মীদের সাথে নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি গতকাল শনিবার বহদ্দারহাট এখলাছুর রহমান প্রাইমারি স্কুল চত্বরে ৬ নং ষোলশহর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সামশুল আলম। বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ উল আলম রাসেল, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. শওকত আলী, মো. বখতেয়ার, জাফর আহমদ, হাসান লিটন, জাকের হোসেন, ইলিয়াছ, আব্দুল মান্নান প্রমুখ। এরশাদ উল্লাহ দিনব্যাপী বাড়াই পাড়া, ঘাসিয়ার পাড়া, কে,বি আমান আলী রোড, আতুরার দোকান, ওমর আলী মাতব্বর রোড, বহদ্দার বাড়ী, খাজা রোড়, করম পাড়া, এক কিলোমিটার, রাহাত্তারপুল, বড় কবরস্থান, ওয়াছিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসা, হানিফার দোকান, মাইজপাড়া, পাক্কা দোকান, খালাসি পুকুর পাড়, বলিরহাটে পৃথক পথসভা ও গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের তাগিদ
পরবর্তী নিবন্ধবিএনপি সরকার গঠন করলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে