ধলই হাধুরখীল হাফেজিয়া এতিমখানায় হেফজ সমাপ্তকারীদের দস্তারে ফজিলত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ধলই হাধুরখীল তজবিদুল কোরআান হাফেজিয়া এতিমখানার ৮ জন হেফজ সমাপ্ত ছাত্রের দস্তারে ফজিলত, দাতা সদস্য সম্মিলন ও বালিকা হেফজ বিভাগ উদ্বোধন গতকাল মঙ্গলবার এতিমখানার সভাপতি শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও এতিমখানার তত্ত্বাবধায়ক মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। তিন পর্বের অনুষ্ঠানে প্রথম অধিবেশনে কেরাত প্রতিযোগিতা, ওলামা সমাবেশ, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী। উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আবছার শরীফ। প্রধান অতিথি ছিলেন কর্নেল শওকত ওসমান।প্রধান বক্তা ছিলেন হাসানুল করিম চৌধুরী। অনুষ্ঠানে ধলই,ফরহাদাবাদ,সমিতিরহাট ইউনিয়নের ১০ মাদরাসার সেরা ৩ জন করে ৩০ জন ছাত্রের অংশ গ্রহনে ১ম,২য়,৩য় ও সেরা ১০ জন সহ সকল শিক্ষার্থী কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে জমি দাতা সম্মাননা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ ইলিয়াছ মিয়া তালুকদার।অনুষ্ঠানে জমিদাতা ও আজীবন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মহিলা হেফজ বিভাগ ও বয়স্ক মহিলাদের কোরআন শিক্ষার উদ্বোধন শওকত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. কিউ এম অহিদুল আলম। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ শরীফ মোহাম্মদ মসিহউদ্দৌলাহ। ৪র্থ অধিবেশন দস্তারেফজিলত ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান ওয়ায়েজ ছিলেন আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী।বিশেষ ওয়ায়েজ ছিলেন চৌধুরী তফাজ্জল আহমদ মুনিরী ও মোহাম্মদ ইমাম উদ্দিন আনছারি। বক্তব্য রাখেন আবদুর রহিম চৌধুরী,রাশেদুল আলম চৌধুরী, হারুন অর রশিদ, আশরাফুল আনোয়ার রুমি,উম্মে খাইরা, খোরশেদুল আলম শরীফ,শাহাব উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসাইন মেম্বর,হাফেজ রিদোয়ান।আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ।

পূর্ববর্তী নিবন্ধতাসফিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়ির পাইন্দং পাটিয়াল খাল পুনঃখনন কার্যক্রম শুরু