ধর্ষণ ও হত্যার বিচার দাবি

গণসংহতি ও ছাত্র ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে গণসংহতি আন্দোলন (জিএসএ) চট্টগ্রাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জিএসএ চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু, চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী নাছির উদ্দিন তালুকদার, ছাত্র ফেডারেশনের নেতা শ্রীধাম কুমার শীল, মহানগর শাখার শওকত ওসমান তৌকির, মো. জাহেদ হোসেন, মো. ওবায়দুল্লাহ, তাফরিহা সুলতানা চৌধুরী, শাহ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আজাদ হোসেন, সদস্য সচিব পলাশ দে সহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সারা দেশে শিশু ও কিশোরী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা জরুরি।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা চার দফা দাবি উত্থাপন করেন : . ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ২. দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৩. যারা গ্রাম্য সালিশের মাধ্যমে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। ৪. নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কৃষক মিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপোমরায় জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ