এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইং ‘মাইজভাণ্ডারী একাডেমি’র উদ্যোগে ‘অন্তধর্মীয় সমপ্রীতি’ শীর্ষক একটি বিশেষ সংলাপ গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই সংলাপ সঞ্চালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী। প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ফরহাদাবাদ দরবারের আওলাদ সৈয়দ ফয়জুল আবেদীন আরমান, মোহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আযহারী, এইচ. আর. মেহবুব জিকো, অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, আল মোস্তফা হাসান মুহাম্মদ শরফুদ্দীন, তাজুল ইসলাম চৌধুরী, সাইদুল ইসলাম, মোহাম্মদ আকিব, মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, হাফেজ মিজানুর রহমান, মিনহাজুল আলম, হাসনাত হাসান রাহাত, সাজ্জাদ হোসেন শিবলু প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানদের জন্য ধর্মীয় সমপ্রীতি অপরিসীম গুরুত্ব বহন করে। ধর্মীয় সমপ্রীতি অর্জনের জন্য প্রয়োজন: অন্তরের পরিশুদ্ধতা, বিনয়, ভিন্ন মত ও পথ বিষয়ে সহনশীল মানসিকতা। আলোচকরা মনে করেন, বর্তমান সময়ে এ ধরনের সংলাপ অত্যন্ত যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ। বক্তারা মাইজভাণ্ডারী একাডেমির এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।








