ধর্মীয় অনুশাসন মেনে চললে সুন্দর পরিবেশ পাবো

বাগীশিপ’র বস্ত্রবিতরণ অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মানুষ হিসাবে আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, আমাদের স্মরণ রাখতে হবে যে, প্রত্যেক ধর্মগ্রন্থ মানুষকে ভালোমন্দ ও মানবিকতা শেখায়। ধর্মীয় অনুশাসন যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলি, তাহলে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে আমরা সুন্দর একটি পরিবেশ পাবো। কোনো ধর্মভীরু মানুষ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মতো কোনো অপকর্মে জড়িত হতে পারে না। গত ২ অক্টোবর জেএমসেন হল মিলনায়তনে বাগীশিপ–কেন্দ্রীয় কমিটি আয়েজিত জাতীয় পর্যায়ে স্বর্ণপদক শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ প্রতিযোগিতা শ্রীগীতা মেধা অন্বেষণের উদ্বোধন, নবনির্বাচিত ট্রাস্টির সংবর্ধনা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মোহাম্মদ আবু সুফিয়ান এমপি এসব কথা বলেন। বাগীশিপ–কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে’র সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল কান্তি দেব সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে শ্রীগীতা মেধা অন্বেষণ উদ্বোধন করেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আশীর্বাদক ছিলেন জলদী কেন্দ্রীয় অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশনের উপাধ্যক্ষ স্বামী রামানন্দ পুরী মহারাজ। সংবর্ধিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও দোলন ধর। বক্তব্য দেন, কল্লোল সেন, অধ্যাপক বাবুল কান্তি দেব, মাস্টার রণজিৎ কুমার দাশ, ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, অশ্রু চৌধুরী, হরিপদ চৌধুরী বাবুল, উত্তম দত্ত, অধ্যাপক রুবি বিশ্বাস, যুগ্ম–লায়ন দেবাশীষ দাশ, রূপন মহাজন, সোহেল সাহা, ড. চন্দ্ররাজ আচার্য্য, বিপ্লব দাশ, পরেশ ত্রিপুরা, অ্যাডভোকেট জনি দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে