দ্বীন-মাযহাবের খেদমতে ইসহাক খানের অবদান স্মরণীয় হয়ে থাকবে

স্মরণ সভায় মাওলানা হাশেমী

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

বাকলিয়া থানার অন্তর্গত খান বাহাদুর মিয়াখান সওদাগরের শাহজাদা ও খানবাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদের মোতাওয়াল্লী মরহুম ইসহাক খানের ১৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম ইসহাক খানের শাহজাদা মুহাম্মদ সাঈদুল আজম খান মিতুর সভাপতিত্বে গত শনিবার অনুষ্ঠিত সভায় আলোচনা করেন খান বাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক হাশেমী। তিনি তার বক্তব্যে বলেন, বলেন, দ্বীনমাযহাব তথা সুন্নিয়তের খেদমতে মরহুম ইসহাক খানের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী মুহাম্মদ ইলিয়াস খান, জামাল আহমদ খান, এস এম ফারুক উদ্দীন, আহমদ রেজা মুহাম্মদ সালাহ উদ্দিন, আবুল মনসুর, আজম খান, মুহাম্মদ বশির, জয়নুল আবেদীন, মুহাম্মদ হামিদ, আমজাদ হোসেন দিলু, নসুুরুল্ল্যাহ খান নসু, মুহাম্মদ করিম খান, আবদুল মান্নান, মুহাম্মদ নাছির খান, মুহাম্মদ আজাদ, মুহাম্মদ সোহেল মুস্তফা রেজা জাওয়াদ, আবদুল করিম সেলিম ও মুহাম্মদ আরিফ। পরে দেশজাতি শান্তি অগ্রগতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের যুবক নিহত