শাহসূফি আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদের (রহ.) ৭৩তম বার্ষিক ওরশ এবং অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ারের (রহ.) ৫ম চন্দ্রবার্ষিক ওরশ ১৭ মার্চ হাটহাজারী উত্তর মেখলস্থ বায়তুল লেক্কা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওরশ শরিফে কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, মাজার শরিফ জেয়ারত, না’তে মুস্তফা (দ), জীবনী আলোচনা, মিলাদ কিয়াম ও আখেরি মুনাজাত।
আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ) ফাউন্ডেশন ও মুহিব্বানে আল মুনাওয়ার পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এস.এম মোজাহিদ।
প্রধান অতিথি ছিলেন দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ার সাজ্জাদানশীন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। মুখ্য আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রজভি। স্বাগত বক্তব্য দেন আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ.) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ জুন্নুরাইন।
মাহফিলে বক্তারা বলেন, আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ) ও অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার (রহ) এতদঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে এবং সুন্নিয়ত ও তরিকতের খেদমতে আজীবন উৎসর্গীত ছিলেন। দ্বীনি ইলম ছাড়াও বহুমুখী বিষয়ে তাঁদের জ্ঞান গরিমা পাণ্ডিত্য ছিল অসাধারণ। তাঁরা ছিলেন বিনয়, ত্যাগ, নির্লোভ, নিরহংকার ও সদাচারের বাস্তব দৃষ্টান্ত। তাঁদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি।
মুহিব্বানে আল মুনাওয়ার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ, মাওলানা আবু মুছা সিদ্দিকী, মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আলী হায়দার, মাওলানা আবু তৈয়ব আলকাদেরী, মাওলানা মুহাম্মাদ আবুল হোসাইন, মাওলানা শায়ের মুহাম্মদ এহসান কাদেরী, মাওলানা দিদারুল আলম কাদেরী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, মাওলানা হাফেজ মুহাম্মদ আবু বকর প্রমুখ। বক্তারা আগামী ১১ মে অধ্যক্ষ আল্লামা সৈয়দ নূরুল মুনাওয়ার (রহ) এর বার্ষিক ওরশ শরীফে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান।









