দ্বীনি শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি সৃষ্টি হতে পারে : মাওলানা নূরী

শাহ সরফুদ্দীন আদর্শ দাখিল মাদরাসায় মাহফিল

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দু’টি ধারায় বিভক্ত; সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষা। আবার মাদরাসা শিক্ষার মধ্যে কওমী ও আলীয়া শিক্ষা। সাধারণ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলোকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় করতে পারলেই কেবল একটি আদর্শ জাতি সৃষ্টি হতে পারে। তিনি গতকাল শনিবার সাতকানিয়া পুরানগড় ইউনিয়নের শাহ সরফুদ্দীন (রা.) আদর্শ দাখিল মাদরাসার সভা ও দস্তারবন্দী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান সিরাজীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন গারাঙ্গীয়া দরবারের খলিফা শাহসুফী ক্বারী আবদুচ ছবুর, মাকছুদ আহমদ, ইলিয়াছ আযাদ, জালাল উদ্দীন, খায়ের আহমদ, ক্বারী ইলিয়াছ নূরী, নাজিম উদ্দীন প্রমুখ। বার্ষিক সভায় ২০২৫ সেশনের হেফজ সমাপনকারী ৫ জন হাফেজে কুরআনকে সম্মাননা পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মিলাদ মুনাজাত ও তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোটের প্রচারে গিয়ে সাঙ্গুতে নৌকা ডুবি
পরবর্তী নিবন্ধওমানে খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রাম সমিতির দোয়া মাহফিল