দেশ গঠনে ভূমিকা রাখবে রেড ক্রিসেন্ট যোদ্ধারা : ভূমিমন্ত্রী

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, দেশ গঠনে অগ্রগামী ভূমিকা রাখবে রেড ক্রিসেন্টের ফ্রন্ট লাইনার যোদ্ধারা। তারুণ্যের শক্তির সাথে রেড ক্রিসেন্ট জ্ঞানের উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে আমরা দক্ষ প্রশিক্ষিত রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে। যেখানে মানবতার বিপর্যয় সেখানে সব সময় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট

 

 

চট্টগ্রামের আয়োজনে ৭ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি

উপস্থিত ছিলেন সংসদ এম. . লতিফ, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুরউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রিজিয়া সুলতানা লুনা, জেলা রেড ক্রিসেন্টের ভাইস

চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিকদার নুর মোহাম্মদ দুলু, মো. আতিকুল হক শামীম, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মফিজুর রহমান বাবুল, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ, সেক্রেটারি মো. আসলাম খান, আবদুল জব্বার, ইমাম

জাফর সিকদার, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, এইচ এম সালাউদ্দিন, কাজী তৌফিকুল আযম, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, মোশরাফুল হক চৌধুরী পাভেল, মো. ইমতিয়াজ, আবদুল মান্নান, আবদুর রহিম আকঁন, গাজী মো.

ইফতেকার হোসেন ইমু। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম সিটি এলাকা, উপজেলা পর্যায়সহ প্রত্যেকটি স্তরে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা তৈরি এবং প্রস্তুত থাকে। রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ইতিহাস রেড ক্রস/রেড ক্রিসেন্ট একটি বিশ্বব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান। এই সংগঠন স্বেচ্ছাসেবামূলক ত্রাণ সংগঠন হিসেবে এই আন্দোলন কোন প্রকার স্বার্থ বা লাভ অর্জনের উদ্দেশ্যে কাজ করে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেশি টাকা দিয়ে বড় কিছু অর্জন করা যায় না
পরবর্তী নিবন্ধমোহাম্মদ হাবীবুল্লাহ