দেশের মানুষ ভালো নেই
দেশটা গেলো ভেসে,
আসল কথা বলতে গেলে
যাবো আমি ফেঁসে।
আইন নাই কানুন নাই,
দ্রব্যমূল্যের লাগাম নাই,
চাকরির বাজার ধসে গেলো
মানুষের পেটে ভাত নাই।
কথায় কথায় মব বাজি
চাঁদাবাজের লাগাম নাই,
দেশটা এখন রসাতলে
মানুষ এখন মুক্তি চাই।
সুশান্ত বড়ুয়া | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ
