দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে বেছে নেবে

রামপুর ওয়ার্ডে গণসংযোগে নাজিমুর রহমান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

বিএনপির প্রতি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন আছে, তাই আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে বলে দাবি করেছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, বিএনপিই একমাত্র দল হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে। তাই দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে বেছে নেবে।

তিনি গতকাল রোববার চট্টগ্রাম১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে নগরের ২৫ নং রামপুর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী, মাইনুদ্দিন শহীদ, আফছারুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, আব্দুল গফুর বাবুল, সাইদুল আলম, আব্দুর রহিম, সিরাজুল হক, ইলিয়াস সরদার, আরশাদ বাবলু, আসলাম, রাশেদুল ইসলাম, হায়দার খান ও ইলিয়াস।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসমুক্ত ফটিকছড়ি গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধএম আর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল