দেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে এমপি জসিম

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

একটা মানবিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন স্বাধীনভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারে তার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষকে সেবা দেয়ার জন্য, অসহায় গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমিও আপনাদের ভাই হিসেবে, এলাকার সংসদ সদস্য হিসেবে চন্দনাইশসাতকানিয়া আংশিক এলাকায় নির্বাচনের পর থেকে প্রতিনিয়ত যাচ্ছি। তিনি গত ২৭ মার্চ চন্দনাইশের কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে প্রয়াত প্রজ্ঞালোক মহাথেরোর স্মরণে স্মৃতিসভা, গুণীজন সংবর্ধনা, বৌদ্ধ সম্মেলন এবং চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকার বিভিন্ন বৌদ্ধ গ্রামের প্রচারবিমুখ নীরব কর্মযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রজ্ঞালোক কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা কানন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন প্রজ্ঞালোক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিবু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার রঞ্জিত বড়ুয়া, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. আমিনুল হক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সভাপতি অশোক বড়ুয়া, মানুমিত্র বড়ুয়া, অ্যাড. জয়দত্ত বড়ুয়া। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটিক্যাল কলেজের সাবেক সভাপতি প্রফেসর মুজিবুর রহমান মুজিব, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুরুল আলম তালুকদার, বরকল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন, মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিশুর সুস্বাস্থ্য গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
পরবর্তী নিবন্ধআজ হযরত বদর আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ