দেশের প্রতিটা ক্ষেত্রে সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে

বখতপুর ও ধর্মপুরে উঠান বৈঠকে এমপি সনি | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নযজ্ঞের প্রচার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফটিকছড়ির বখতপুর ও ধর্মপুর ইউনিয়নে পৃথক উঠান বৈঠক গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। ধর্মপুর ইউনিয়ন হলরুমে বৈঠকে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক। প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এতে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান, শাহদাত হোসেন রবিন, ইউপি সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম আকাশ, সোয়াইব সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু, দিদারুল আলম, ডা. খোরশেদুল আলম, জয়নাল, আলী আকবর, ইউসুফ বাবুল, ওমর ফারুক ও সালাউদ্দিন। বিকালে বখতপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ফারুকএ আজম মাদ্রাসা হলরুমে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম ভাসানী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক আহমদ, মাদ্রাসার সুপার নাছির উদ্দিন, মাহবুবুল আলম, মাওলানা দীল মোহাম্মদ, সাহেদা বিবি জেলি, শারমিন নূপুর, রেহেনা আকতার প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটা ক্ষেত্রে সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে। বিদ্যুৎ নিয়ে বিএনপিজামাত ও উন্নয়নবিরোধী অপশক্তি অপপ্রচার চালালেও মানুষ স্বীকার করেন বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে শেখ হাসিনার সরকার।

পূর্ববর্তী নিবন্ধমেডিটেশন চর্চায় স্বাস্থ্যব্যয় সাশ্রয় হয়
পরবর্তী নিবন্ধচবি সংগীত বিভাগের প্রশিক্ষণ কর্মশালা