দেশের ডাকে

অপু বড়ুয়া | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

মাগো তুমি মা যে আমার দেশও আমার মা যে

তোমরা আমায় জড়িয়ে রাখো সকাল দুপুর সাঁঝে।

মায়ের দুঃখে যেমন আমার মনটা ওঠে কেঁদে

দেশের ডাকে তেমনি আমায় কে রাখে আর বেঁধে!

দেশ জননীর বিপদ হলে শত্রু দিলে হানা

শুনব না মা আমি তখন কারোর নিষেধ মানা।

অস্ত্র হাতে বীরের মতো ছুটবো মহারণে

করব লড়াই না মরে ওই শত্রু যতক্ষণে।

এমন যদি হয় মা আমি যুদ্ধে যাব ঠিকই

দেশের ভালবাসায় আমি জীবন দিতে শিখি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নালোকের চাবি
পরবর্তী নিবন্ধগর্ব -অহংকার