দেশের কল্যাণে লাঙ্গল প্রতীকে ভোট দিন

গণসংযোগকালে আবু তাহের

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের গতকাল রোববার নগরীর সদরঘাট মেটারনিটি হাসপাতালকালীবাড়ী থেকে শুরু করে উত্তরদক্ষিণ নালাপাড়া, পুর্ব মাদারবাড়ী, বাইলেইনবড়ুয়া পাড়া, মগপুকুর পাড়, কামাল গেইট এলাকার বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। এসময় দলের নেতাকর্মীসহ স্থানীয়রাও গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সাখে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি দেশের কল্যাণে লাঙ্গল প্রতীকে ভোট কামনা করেন। গণসংযোগকালে তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে দেশেশান্তি ছিল, উন্নয়ন ছিল, ব্যবসাছিল। গণতন্ত্র ও আইনের শাসন ছিল। দেশের মানুষ আবার জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি উন্নয়নশান্তি ও গণতন্ত্রের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শাক্তশালী করার আহবান জানান।গণসংযোগকালে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, শফিউল আজম চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আরমান মিয়া, মোহাম্মদ ওসমান, জাহিদুল ইসলাম জাহিদ, শরিফুল মোল্লা নিরব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির নতুন চেয়ারম্যান রফিকুল আলম
পরবর্তী নিবন্ধসিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকতার আনোয়ারায় গ্রেপ্তার অস্ত্র উদ্ধার