দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন

এনায়েত বাজারে গণসংযোগকালে আবু সুফিয়ান

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বিএনপি দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও বেকারত্বমুক্ত করতে চায়। ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায়। প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চায়। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন। জীবনমানের উন্নয়নের জন্য এবং প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

গতকাল সকালে ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি পাড়ামহল্লায় গিয়ে ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় প্রধান বক্তা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আবু সুফিয়ান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন উপেক্ষা করে তিনি সব সময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন।

এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, এম. এ হান্নান, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহুর আহমেদ, সালাউদ্দিন লাতু। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, নকীব উদ্দিন ভূইয়া, মাহবুব আলম রানা, মো. মুছা আলম, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, মো. এনায়েত উল্লাহ, সেলিম খান, মো. মনসুর, মো. তারেক, মো. হাসান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন চাই
পরবর্তী নিবন্ধপটিয়ায় জামায়াতের গণমিছিল