জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের উদ্যোগে র্যালি শেষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদারের পরিচালনায় গতকাল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস গৌরব উজ্জ্বল। শ্রমিকের রক্ত ভেজা সংগঠন জাতীয় শ্রমিক লীগ শ্রমিকদের অধিকার আদায়ে কথা বলে। শ্রমিক সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থেকে আগামীতে দেশবিরোধী সকল অপশক্তির অগ্নিসন্ত্রাস রুখে দিতে হবে। সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদারের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ–সভাপতি শফর আলী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি, উপজেলা চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন, উপদেষ্টা এড. এম. এ. নাসের চৌধুরী, জাফর আহমেদ, সেলিম উদ্দিন, বখতেয়ার সাঈদ ইরান, নাজিম উদ্দিন মুহুরী, এম হারুন অর রশিদ, নাসির উদ্দিন, আবু লাইছ, রবিউল হোসেন নাছির উদ্দিন, এম বোরহান উদ্দিন, ত্রিদীপ বড়ুয়া, জামাল উদ্দিন, আলমগীর আজাদ, নাসির উদ্দিন, রোকন উদ্দিন, দাউদ খান আকাশ, মোঃ আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













