আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম–১০ আসনে জাতীয় পার্টির প্রার্থী নগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিদ এমদাদ হোসাইন চৌধুরী বলেছেন, মানুষ বুঝে গেছে, দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় পার্টির বিকল্প নেই। আমরা ক্ষমতার জন্য নয়, দেশের জন্য রাজনীতি করি। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষাই আমাদের মূল লক্ষ্য। জাতীয় পার্টির ৯ বছরের শাসন আমল ছিল উন্নয়ন সমৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো যোগাযোগ উন্নয়নের সোনালী সময়। সে সময় দেশে সন্ত্রাস চাদাবাজ কিশোর গ্যাং, হত্যা, ধর্ষন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ছিল না। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা গড়তে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি উদার আহবান জানাই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক উসমান খান, খুলশী থানা জাপা আহ্বায়ক মোঃ হাসান, জাপা হালিশহর থানা সভাপতি মোঃ আবুল কাসেম, মোঃ ইলিয়াস, জাপা পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক আলহাজ আলী আশরাফ খান রাজু, মোঃ মুনতাছির কালু, জাতীয় যুব সংহতি খুলশী থানা সভাপতি এম. জেড. এইচ. রঞ্জু, আকবরশাহ থানা জাপা যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, মোঃ সাহাবুদ্দিন, জাপা নগর সদস্য মেয় আলমগীর, হাজী বাবুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক পিকাশ শীল সাগর, এইচ. এম. সম্রাট, জাতীয় যুব সংহতি পাহাড়তলী থানা সদস্য আলমগীর কবির, যুব নেতা কামাল উদ্দিন মাসুদ, রাশেদ, শফিসহ দলীয় নেতাকর্মীরা। গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রেস বিজ্ঞপ্তি।










