দৃষ্টির পথচলার ৩৪ বছর

বর্ষপূর্তি অনুষ্ঠানে বুদ্ধিবৃত্তিক মিলনমেলা

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

দৃষ্টির ৩৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বদলেছে সময়, বদলায়নি অঙ্গীকার’ এই প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ফরিদ আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, কবি ও সাংবাদিক রাশেদ রউফ ও ইপসার প্রধান নির্বাহী পরিচালক আরিফুর রহমানকে বিশেষ সম্মাননা প্রধান করা হয়।

অনুষ্ঠানে মুজিবুল হক, মেহেরাজ বিন আলম ও নাজমা আলী নিপাকে দৃষ্টির বিশেষ সদস্যপদ প্রদান করা হয়। অনুষ্ঠানের কথামালা পর্বে চট্টগ্রামের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে এ পর্বে অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরীয়া, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহামদ নাজিম উদ্দীন, কবি ও নাট্যকার অভিক ওসমান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোদ্দাশের আলী, কবি ও লেখক জিন্নাহ চৌধুরী, সমাজকর্মী বৃজেট ডায়েস, সাংবাদিক শাহনেওয়াজ রিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুদ্দীন সাকী, মোহাম্মদ মহসিন, ইপসার হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংবাদিক ইমরান এমি, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রত্যয়য়ের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি, আবৃত্তিশিল্পী মিসফাক রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের স্থায়ী কমিটির চেয়ারম্যান কলিম সরওয়ার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের নির্বাহী কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মনি, সাইফ চৌধুরী, চবি শিক্ষক ড. আদনান মান্নান, বনকুসুম বড়ুয়া নুপুর, শহীদুল ইসলাম, সাবের শাহ ও সাইফুদ্দীন মুন্না।

বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজে নানা সংকট ও বিভাজন তৈরি হলেও দৃষ্টি চট্টগ্রাম ধারাবাহিকভাবে মানবিকতা, যুক্তিবোধ ও অসামপ্রদায়িক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়ে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ডের চূড়ান্ত পর্ব