দুহা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

দুহা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ৫ম ডিআইএস বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। দুহা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাসিনা মুহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. শাহজাদা আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক সজিব উদ্দিন এবং স্কুলের একাডেমিক ডিরেক্টর নুসরাত জাহান ইরা। অনুষ্ঠানে ৪টি ডিসিপ্লিনারিতে মোট ৩২টি ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবেপজা ও সানশাইন গ্রামারের জয়
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা