বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এতিম শিশু এবং দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বক্তারা দুস্থদের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র : ‘শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে–এই স্লোগানকে সামনে রেখেই হাটহাজারীর ফরহাদাবাদস্থ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা পথশিশুদের নিয়ে কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, ইসলামী সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত ১৭ মার্চ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জসীম উদ্দিন, সহকারী পরিচালক (কার্যক্রম) উর্বশী দেওয়ান, প্রবেশন অফিসার পারুমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ছানাউল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. শফিউল আজম, ইউপি সদস্য নিজাম মোর্শেদ চৌধুরী, হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন, মাওলানা মুহাম্মদ আজিজুল হাকিম, মো. আলমগীর, মো.আইয়ুব। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সার্বিক তত্ত্বাবধানে ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।
ইজেআরবি : ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশের (ইজেআরবি) উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে এতিমদের মাঝে ঈদবস্ত্র প্রদান করা হয়েছে। ১৭ মার্চ নগরীর বহদ্দারহাট খতিবেরহাট গাউছিয়া খানা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য এ ঈদবস্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইকোলোজিক্যাল জাস্টিস এন্ড রিসার্চ অব বাংলাদেশের প্রোগ্রাম কো–অর্ডিনেটর নোমান বিন খুরশীদ, কো–অর্ডিনেটর আবু মুহায়মিন চৌধুরী, এ এস এম রেজোয়ান ও গাউছিয়া খানা হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ফাহিম। ইজেআরবির নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা : বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানার নিবাসীদের মাঝে গত সোমবার পবিত্র ঈদুল ফিতরের উপহারসামগ্রী প্রদান করেছেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। এ সময় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বুলবুলে বায়তুশ শরফ কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানার সহ সভাপতি মোহাম্মদ নুরুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, অধ্যাপক জামাল উদ্দিন, আনজুমনে ইত্তেহাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়া আবদুর রহিম, সদস্য মোহাম্মদ হারুন অর রশিদ, দিদারুল আলম, মোহাম্মদ হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম শাকিল, এতিমখানার তত্বাবধায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ। শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, নিজে নতুন পোশাক পরার আগে যদি একজন এতিমকে নতুন কাপড় পরানো যায়, তবেই ঈদের প্রকৃত আনন্দ পাওয়া যায়।
রাউজান উত্তর জেলা যুবদল : রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের পৃষ্ঠপোষকতায় গরীব, দুস্থ ও অসহায় মহিলাদের জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় প্রতিনিধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত সোমবার মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, পৌর যুবদল নেতা আবু বক্কর, মোহাম্মদ রেওয়াজ, শাহ আলম, আলী আজগর, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, যুবদল নেতা মঞ্জু, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ জাবের উদ্দীন জাবেদ, মোহাম্মদ রিপন প্রমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি : লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির উদ্যোগে গত ১৭ মার্চ নগরীর খুলশীর রোজ ভ্যালি আবাসিক এলাকায় চিটাগাং লায়ন্স ফাউন্ডেশন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, মুসলিম হাই স্কুল, রোজ ভ্যালি আবাসিক এলাকার কর্মকর্তাসহ ১৫০টি পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন লায়ন মো. ওসমান গনি, ক্লাব সভাপতি লায়ন খাজা মাঈনুদ্দিন।
উপস্থিত ছিলেন লায়ন এম শওকতুল ইসলাম,লায়ন শহীদ সরোয়ার,লায়ন মির্জা মো. মনসুরুল হক, লায়ন মো. গোলাম কিবরিয়া, লায়ন এহসানুল হক ফারাজ, লিও মামুন, লিও অপু, লিও জাভেদ, লিও ক্লাব সভাপতি খলিল, লিও রাজেশ প্রমুখ।
মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন : ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বাদুরতলায় মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন দক্ষিণ বাদুরতলা–কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি শহিদুল আলম চৌধুরী খসরু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাসেদ, আজহারুল ইসলাম রুবেল, মো. খোরশেদ আলম, আমির মাহমুদ খসরু রাজু, আমির হোসেন রতন, মোহাম্মদ খালেদ মোরশেদ, দাউদ আরমান, মোবারক হোসেন, জামাল সওদাগর, কামরুল হাসান, নুরুল আলম নুরু, কিবরিয়া প্রমুখ।
ইয়ুথ’স ভয়েস : স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’স ভয়েসের উদ্যোগে গত ১৭ মার্চ প্রোজেক্ট চনা পিঁয়াজু (পিসিপি) ২০২৬’ শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ শিশুর কাছে পৌঁছে দেওয়া হয়েছে রমজান ও ঈদের আগাম আনন্দ। প্রতিটি শিশুকে ইফতারের পাশাপাশি স্মাইল প্যাক এবং ঈদের নতুন পোশাক প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ পূর্ণতা সহকারে উপভোগ করতে পারে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ফারিস্তা চৌধুরী ও অর্গানাইজিং লিড অর্পিতা চৌধুরী।











