দুর্নীতির কারণে সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে

ইফতার সামগ্রী বিতরণকালে ডা. শাহাদাত

| রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নিদারুণ কষ্টের মধ্যে এই পবিত্র রমজান মাসের দিনগুলো পার করছে। এই সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি যেভাবে ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনিভাবে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের নামে দুর্নীতির কারণে আজ সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরো নগরজুড়ে বিদ্যুৎ নেই, পানি নেই, তাই মানুষের দুর্ভোগের সীমা নেই। এই হচ্ছে দুর্নীতিগ্রস্থ সরকারের স্মার্ট বাংলাদেশের অবস্থা।

তিনি গতকাল বিকালে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে। জনগণের অধিকার আদায়ে বিএনপি রাজপথে আছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন নাবিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক এম এ সবুর, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, মনজুর রহমান চৌধুরী, আবুল বাশার, মোহাম্মদ ইউসুফ, খাইরুল বসর, আব্দুল করিম, খান আলী মুর্তজা খান, জিয়াউর রহমান জিয়া, নগর ছাত্রদল নেতা সালাউদ্দিন শাহেদ, যুবদল নেতা মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শাহেদ, আরিফ ইকবাল, মহসিন কবির আপেল, এম মোহাম্মদ রিমান, মাইনুদ্দিন খান রাজিব, সোনা মানিক, আবু সালে আবিদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইশতিয়াক, নাঈম ফয়সাল, শহিদুল ইসলাম ফয়সাল, শাহ নেওয়াজ তুষাণ, পাথরঘাটা ওয়ার্ড ছাত্রদল নেতা মো. মানিক, মিনহাজ নেওয়াজ রাতুল, মোহাম্মদ জিসান, মোহাম্মদ আদনান, যুবরাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গাউসিয়া কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধল্যাব এশিয়ার ইফতার ও দোয়া মাহফিল