দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

দেওয়ানবাজার ওয়ার্ডে গণসংযোগে ডা. ফজলুল হক

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. . কে. এম. ফজলুল হকের পক্ষে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে দেওয়ান বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে ডা. . কে. এম. ফজলুল হক বলেন, একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।

গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ২০ নম্বর ওয়ার্ড আমীর এডভোকেট সৈয়দ আনোয়ার সাদাত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১১ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা : এদিকে গতকাল দুপুর ১২ টায় মেট্রোপলিটন হাসপাতালে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থীর পক্ষে ১১ দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মনোনীত ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রাম৯ আসনকে ১১ দলীয় জোটের নির্বাচিত আসন হিসেবে উপহার দিব ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস।

পূর্ববর্তী নিবন্ধ৯ ফেব্রুয়ারি শুল্কহার নিয়ে ঢাকা ওয়াশিংটন চুক্তি
পরবর্তী নিবন্ধচকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ফের কারাগারে