দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) রাঙ্গুনিয়া উপজেলার সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর যৌথ আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। যুক্তি ও পাল্টা যুক্তির টানটান লড়াই শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয়।

রাঙ্গুনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সুজা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহি উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অসীম কুমার শীল এবং সহসভাপতি মো. নুরুল আবছার।

প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। মেধা ও নৈতিকতার চর্চার মাধ্যমে ছাত্রসমাজকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশে সেনা হত্যার ঘটনায় পাকিস্তানি অধিকার কর্মীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধমাঠপর্যায়ে সেবাপ্রার্থীকে সেবাদানের মাঝেই অসহায় মানুষের কল্যাণ নিহিত