কয়েক মাসের মধ্যে আদালত দুর্নীতিবাজদের জামিন দিলে তা সমাজ ভালোভাবে নেয় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ–কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আবেদন শুনানিকালে গতকাল মঙ্গলবার তিনি আইনজীবীদের এ কথা বলেন। শুনানি শেষে মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।
জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা।












