দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে স্কুল-কলেজ

শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদ্রাসা আজ রোববার থেকে খুলছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও কর্মদিবসের প্রথম দিন স্কুল ও কলেজেও এদিন শ্রেণি কার্যক্রম শুরু হবে। এবার রোজার প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি স্কুল ও কলেজে ছুটি শুরু হয়। ঈদের ছুটিসহ যা চলে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এরপর দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। খবর বিডিনিউজের।

এদিকে রোজার পুরো মাসজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শ্রেণি কার্যক্রম শুরুর পরের ১০ শনিবার স্কুল খোলা রাখতে বলা হয়েছে। আগামী শনিবার থেকে অতিরিক্ত এ ক্লাস নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে ২২ মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি