দিশা ট্রাস্টের নবগঠিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল শনিবার পটিয়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শফিউল বশর মামুনের সভাপতিত্বে এবং সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হেফাজুল করিম রাকিব। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, সিডিএ সদস্য নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সমাজ বদলাতে ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। দিশা ট্রাস্ট শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং মানবিক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।








