দিল্লির প্রেস মিনিস্টারের নিয়োগ বাতিল

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

মেয়াদ শেষ হওয়ার নয় মাস আগেই ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরাল সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে। খবর বিডিনিউজের।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে। অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে। এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সুলতান উদ্দিন বাচা শাহ (রহ:) এর ওরশে ভক্তদের ঢল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর পুড়ে ছাই