দিলীপ কুমার তালুকদারের পরলোকগমন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর নিবাসী প্রবীণ শিক্ষাবিদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদার (৭৫) পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে পারিবারিক শ্মশানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার