দায়েম নাজির জামেয়া মসজিদে ঈদ-উল-আযহার জামাত সকাল ৭.৩০টায়

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪৩ পূর্বাহ্ণ

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে ঈদ–উল–আযহার জামাত সকাল ৭.৩০ টায় আরম্ভ হবে। মুসল্লী ও পীর ভাইদের ঈদের জামাতে শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবী হাসিলের আহবান জানিয়েছেন আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন ও দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের মোতোয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তান প্রদেশে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪
পরবর্তী নিবন্ধইমাম হাশেমীর চারদিনব্যাপী ওরশ ৩০ মে শুরু