দারুল হেরা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

পাঁচলাইশের দারুল হেরা মাদ্রাসা ও এতিমখানায় চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপির সৌজন্যে গতকাল এতিম বাচ্চাদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন রাজনীতিবিদ ইমাদ এরশাদ, ব্যারিস্টার সাইয়িদ এম আহসান, সিটিজেন ফোরাম বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক মো. ইসমাইল, মাদ্রাসা পরিচালনা পরিষদের আহ্বায়ক আব্দুর রহিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সচিব নুরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল হাসনাত হীরা, সোলতানুল কবির মাহমুদ (আক্তার), ওসমানগনি মানিক, এ্যডভোকেট তানজিলুল করিম (মিমু)। উপস্থিত ছিলেন মাদ্রাসার মোতাওয়াল্লী আব্দুল করিম, উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, মাদ্রাসার প্রধান শিক্ষক মাসউদুর রহমান খলীলী, সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ শরীফ, আরিফ উল্লাহ, রাশেদ, আমের ছিদ্দিক, সায়েম, মো. দিদার, মো. খোরশেদ, মো. আব্দুল খালেক, সোহেল মনির, মো. রুবেল, মো. শাহজাহান, মো. বাবলু, মো. আব্দুর রহিম, মো. ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে সদ্য সমাপ্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম (.জি)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স ইংলিশ স্কুলে ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধকনকা ১০০ ইঞ্চির গুগল টিভির উন্মোচন