দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) বাংলাদেশের ব্যবস্থাপনায় গতকাল শুμবার চট্টগ্রামস্থ দারুল হুদা দরবারে গাওসীয়া শরীফ, মাদ্রাসা–এ–নুরিয়া কমপ্লেক্স ময়দানে চৌমুহনীর হযরত পীর সাহেব কেবলার প্রতিষ্ঠিত বিশ্বের ওলিকুল শিরোমনি কাদেরিয়া তরিকার মহান দিকপাল হযরত গাউসুল আজম শেখ আব্দুল কাদের আল জিলানীর (ক🙂 ফাতেহা ইয়াজদাহুম ইছালে ছাওয়াব উপলক্ষে ৪৬ তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের গদিনশীন হযরতুল আল্লামা মাওলানা শাহ সুফি বেলায়েত হোছাইন আল কাদেরী (মা:জি:আ🙂। উক্ত মাহফিলে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মাওলানা ড. মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, শায়েখ সাইফুল আজম আল আযহারী, বারিয়া দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন মুফতী সাইফুল ইসলাম বারি, শাহ মোয়াজ্জেম। দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) বাংলাদেশের উদ্যোগে পবিত্র ফাতেহা–এ ইয়াজদাহুম মাহফিল উপলক্ষে গৃহীত বিভিনড়ব কর্মসূচির মধ্যে ছিল বাদে জুমা পবিত্র খতমে কোরআন, সাংগঠনিক আলোচনা, খতমে ইউনুস, খতমে তাসমীয়া, খতমে তাহলীল, বাদ মাগরিব ত্বরিকতের তা‘লীম ও জিকির। বাদ এশা পবিত্র ফাতেহা–এ ইয়াজদাহুম শীর্ষক আলোচনা, মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত এবং তাবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।











