শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্ব আন্তঃ জেলা প্রতিযোগিতার দাবায় তরুণ–তরুণী ইভেন্টে দলগতভাবে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ২০ জানুয়ারি সিজেকেএস কনভেনশন হলে আয়োজিত তরুণদের দলগত দাবায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন এবং কক্সবাজার রানার্স আপ হয়। চট্টগ্রামে দলের পক্ষে অংশ নেন তুশিন তালুকদার,অন্নই দাশগুপ্ত,আফিফ চৌধুরী ইসিন,শাহরিয়ান দেওয়াজী এবং শুভ্রজিৎ মজুমদার। এছাড়া একেক র্যাপিড এ কক্সবাজারের মো. সাকের উল্লাহ চ্যাম্পিয়ন এবং ব্রাহ্মণবাড়িয়ার কাজী ইফতেখার উজ জামান রানার আপ হন। একক ব্লি–জড ইভেন্টে কঙবাজারের মো. সাকের উল্লাহ চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের তুশিন তালুকদার রানার আপ হন। তরুণীদের ইভেন্টে দলগতভাবে চট্টগ্রাম চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রানার্স আপ হয়।
চট্টগ্রামের পক্ষে অংশ নেন ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা,সানোয়ার আক্তার, রুমাইশা হায়দার,প্রত্যেয় জ্যৈতি বড়ুয়া এবং নাসরিন আক্তার। এছাড়া একক র্যাপিডে কুমিল্লার নুসরাত জাহান আলো চ্যাইম্পয়ন এবং চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা রানার আপ হন। একক ব্লি–জড ইভেন্টে কুমিল্লার নুসরাত জাহান আলো চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা রানার আপ হন।
সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত তায়কোয়ানডো তরুণদের ইভেন্টে কুমিল্লা এবং চট্টগ্রাম সাফল্য অর্জন করে। ৪৫ কেজি ইভেন্টে কুমিল্লার খালিদ এবং উয়াফিউন যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার আপ হন। ৪৮ কেজিতে কুমিল্লার মাহমুদুন নবী চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের হাসান রানার আপ হন। ৫১ কেজিতে কুমিল্লার মেহেদী চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের রহিম রানার আপ হন। ৫৫ কেজিতে কুমিল্লার তাহিব এবং তাহমিদুর যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার আপ হন। ৫৯ কেজিতে চট্টগ্রামের মারজুক এবং নবিন যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার আপ হন।
একক চ্যাম্পিয়ন হন কুমিল্লার মেহেদী এবং রানার আপ চট্টগ্রামের যীশু পারিয়াল। দলীয়ভাবে কুমিল্লার মেহেদী,মাহফুজ এবং তাহিব চ্যাম্পিয়ন হন। রানার আপ হন চট্টগ্রামের মারজুক,যীশু এবং নবীন।
তরুণীদের ইভেন্টে ৪২ কেজিতে চট্টগ্রামের মীর লোরা খান চ্যাম্পিয়ন এবং কক্সবাজারের তানিয়া আক্তার রানার আপ হন। ৪৪ কেজিতে চট্টগ্রামের রাজিকা চ্যাম্পিয়ন এবং বান্দরবানের কেথি রানার আপ হন। ৪৬ কেজিতে কুমিল্লার ফাতেমা চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের নিদ্রিতা রানার আপ হন। ৪৯ কেজিতে কুমিল্লার শিখা চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের জেরিন রানার আপ হন।
৫২ কেজিতে চট্টগ্রামের প্রিতি চ্যাম্পিয়ন এবং বান্দরবানের ভানঠাপার রানার আপ হন। তরুণীদের এককে চ্যাম্পিয়ন হন চট্টগ্রামের রাজিকা।
কুমিল্লার ফাতেমা রানার আপ হন। তরুণীদের ইভেন্টে দলীয়ভাবে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়। এ দলে ছিলেন রাজিকা,মীর লোরা খান এবং পূর্ণা। রানার আপ হয় কুমিল্লা। দ্বৈত ইভেন্টে কুমিল্লার ফাতেমা মেহেদী চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের পূর্ণা,যীশু রানার আপ হন।
আজ সকাল ১০টায় ব্যাডমিন্টনদের তরুণ ও তরুণীদের প্রতিযোগিতা সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে।













