হাটহাজারী উপজেলাধীন ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বরাবরের মতো শতভাগ পাশ করেছে। ৭ জন শিক্ষার্থীর ‘এ+’, ২৮ জনের এ ‘গ্রেড’ অর্জনসহ ৪৮ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন গ্রেডে। পাশের হার প্রায় শতভাগ। শিক্ষার্থীদের এই সাফল্যে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা এডহক কমিটির সভাপতি মুহাম্মদ সোহেল এবং অধ্যক্ষ ও সচিব মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরি। উল্লেখ্য, বিগত সময়ে দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলসহ জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে মাদ্রাসাটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে। তাৎক্ষণিক শুকরিয়া ও দোয়া মাহফিলে অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরি বলেন– শিক্ষকমণ্ডলির নিয়মিত তদারকি, মাদ্রাসা পরিচালনায় তথ্য প্রযুক্তির ব্যবহারসহ শিক্ষাবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ভালো ফলাফলে প্রভাব ফেলছে। প্রেস বিজ্ঞপ্তি।











