দাওয়াতে খায়ের দ্বিতীয় ইজতেমা

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে দাওয়াতে খায়ের বর্ষে কর্মসূচির আলোকে দ্বিতীয় ইজতেমা গত শনিবার সম্পন্ন হয়েছে। ইজতেমার আহবায়ক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ও সমন্বয়ক মাওলানা মুহাম্মদ এমরান হাসান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইজতেমায় সাহাবায়ে কিরামের মর্যাদা ও শিয়াবাদের মুখোশ উন্মোচন, কারবালার শিক্ষা ও নামাজের হাক্কীকত, বিদায় হজ্বের ভাষণ ও আমাদের করণীয়, সমসাময়িক বিষয়ে প্রশ্নোত্তরের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান, অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আজহারী, মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী প্রমুখ। ইজতেমায় অতিথি ছিলেন, আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর, আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য মাহমুদ নেওয়াজ। পরবর্তী ইজতেমার দায়িত্ব বন্টন ও তারিখ ঘোষণাসহ ইজতেমান নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের মুখপাত্র ও দাওয়াতে খায়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। ইজতেমায় আলোচকগণ বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের শরীয়তি বিধান, সঠিক ঈমান ও আক্বীদা নিয়ে এক বিভ্রান্তির মধ্যে দিনাতিপাত করছেন। ইসলামের সঠিক আক্বিদা ও বিশ্বাস আহলে সুন্নাতের বিরুদ্ধে শিয়া ও লামাজহাবিদের ভয়াবহ উত্থান এবং নানা বিভ্রান্ত থেকে মুক্ত করতে দরবার আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীনদের পক্ষ থেকে দাওয়াতে খায়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদমতলী মহল্লায় মাদক ও ছিনতাই রোধে মতবিনিময়
পরবর্তী নিবন্ধসমাজসেবক মুজিবুল হকের ইন্তেকাল