নগরীর মোহরা ৫নং ওয়ার্ডের আওতাধীন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. আবু নাসেরের সমর্থনে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সেন্টার কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচনের তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন রনি। এতে আরো উপস্থিত ছিলেন আব্দুর রহিম, সিরাজ, আলাউদ্দিন, মোরশেদ, আব্দুর রহিম (ছোট) ইমন, শাহিন শিকদার, হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












