দাঁতমারায় টিলা কাটার সময় মাটি পড়ে শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ির দাঁতমারায় মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুখালী চামাঘোনা এলাকায় সিরাজের টিলায় এ ঘটনা ঘটে। আরিফ দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের মো. ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চামাঘোনা মসজিদের পশ্চিম পার্শ্বে জনৈক সিরাজের দখলীয় সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে লাগাতার মাটি কেটে পাচার করা হচ্ছিল। রোববার সন্ধ্যায় ড্রাম ট্রাক নিয়ে মাটি কাটার সময় উচুঁ টিলার উপর থেকে একটি গাছসহ মাটির বড় স্তূপ আরিফের উপর পড়ে। এতে আরিফ মাটির নীচে চাপা পড়ে। তখন অন্যান্য শ্রমিকরা তড়িঘড়ি করে তাকে মাটির নীচ থেকে উদ্ধার করে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে আরিফ। এর পর তারা আরিফের মরদেহ তার বাড়ীতে নিয়ে যায়। এ ব্যাপারে জানার জন্য ভূজপুর থানার ওসি ও ওসিকে (তদন্ত) একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধআদালতে দোষ স্বীকার করে সেই ‘পর্ন তারকা’ যুগলের জবানবন্দি
পরবর্তী নিবন্ধটেক্সিতে যাত্রীবেশে ছিনতাইকারী, কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই