দস্তগীর হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশ, খাবারে ভেজাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ করা ও বিভিন্ন অপরাধে নগরের মোমিন রোডের ‘দস্তগীর হোটেল’সহ আন্দরকিল্লা এবং কাজীর দেউড়ি এলাকার তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা গেছে, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছিল দস্তগীর হোটেলে। ফ্রিজে খাদ্যপণ্য সংরক্ষণও সঠিকভাবে করেনি। খাবারে মেশানো হচ্ছিল অস্বাস্থ্যকর ক্ষতিকর রং। এসব অপরাধে হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, একই অভিযানে কাজির দেউড়ি এলাকার রেডিয়েন্স রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও আন্দরকিল্লা মোড়ের মিট এন্ড ইটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর হাইড্রোস, এমোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহার করার অপরাধে এ জরিমানা করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনাহিদ রানার তাণ্ডবে উড়ে গেল পাকিস্তান