বাহির সিগন্যাল দরবারে বারিয়া শরীফে গত ৩ মার্চ শাহসুফি পীরে কামেল হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্জীর (রহ.) ২১তম বার্ষিক ওরস ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল শাহসুফি ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, শাহসুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী (রহ.) ছিলেন পাক–ভারতীয় উপমহাদেশে ইসলাম ও তরিকতের প্রচার প্রসারে অতুলনীয়। তিনি কাদেরীয়া তরীকাসহ ১৭ জন কামেল মুর্শীদের কাছ থেকে খেলাফতে ধন্য হয়ে চট্টগ্রাম বাহার সিগনাল এসে মসজিদ, আলিয়া মাদরাসা, খানকা ও তরীকতের খেদমত করেছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদা ছৈয়্যদ মোহাম্মদ হাসান বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ আমীর খসরু বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জুনায়েদ বারী, ছৈয়দ মুহাম্মদ আনাস বারী, ছৈয়দ মুহাম্মদ হোজায়ফা বারী, অধ্যক্ষ ড. ইসমাইল নোমানী, রুবি গেইট নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুঈনউদ্দীন নূরী আল কোরাইশী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা মাঈনুদ্দীন আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা জয়নাল আবেদীন আল কাদেরী, আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী, আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী, আবুল মনছুর, মুহাম্মদ কাউসার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









