হযরত শাহসুফি মাওলানা সৈয়দ নুরুল আলম শাহ আল হাসানী আল মাইজভাণ্ডারীর (রা.) বার্ষিক ওরস শরিফ সম্প্রতি রাউজানের মিরাপাড়া দরবারে আজিজিয়ায় অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও জিকির আযকার।
তকরির পেশ করেন মাওলানা মোহাম্মদ আজিজুদ্দিন আল কাদেরী ও মাওলানা মোহাম্মদ ফয়সল। বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ, মোহাম্মদ মোরশেদ মন্টু, মো. বাবুল আলম, মো. এরশাদ, মো. আজাদ, সৈয়দ জিল্লুর রহমান মারুফ, সৈয়দ সাইফুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ মোহাম্মদ জয়নাল, মো. টিটু, মো. জামাল, মো. শের আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











