হযরত শাহসুফি মাওলানা সৈয়দ নুরুল আলম শাহ আল হাসানী আল মাইজভান্ডারীর (রা.) বার্ষিক ওরস শরিফ আগামী ১৭ মার্চ রাউজানের মিরাপাড়া দরবারে আজিজিয়ায় অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল, ইফতার ও ছেমা মাহফিল। বিশেষ মোনাজাত পরিচালনা করবেন শাহসুফি মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ ও শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ। প্রেস বিজ্ঞপ্তি।












